যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করনীয় শীর্ষক সেমিনার

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন (ট্রেনিং একাডেমী) ময়মনসিংহ তে “মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করনীয়” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ ময়মনসিংহ অঞ্চলের শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Jamuna Bank Foundation organized an Anti-Drug Campaign says a press release.The Seminar on “Severity of Narcotics and our Responsibilities for Combating it” was held at the poribesh Unnayan Foundation (Training Academy). Al-Haj Nur Mohammed Chairman, Jamuna Bank Foundation & Chairman, Executive Committee of the Board of The Jamuna Bank Limited was present as a chief guest. Kanutosh Majumder Directors of the Bank was present as special guest. Besides, Additional Managing Director of the bank Mirza Elias Uddin Ahmed presided over the program. Among others managers of Mymenshing Zone and other high officials were also presented on the program.