সাউথ বাংলা ব্যাংকের ঋণ মূল্যায়ন ও অর্থায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘ঋণ মূল্যায়ন ও অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক উদ্বোধন করেন। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মোঃ মামুনুর রশিদ মোল্লা, এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

SBAC Bank Training on ‘Credit Appraisal & Finance’ begins   

South Bangla Agriculture & Commerce (SBAC) Bank Limited Managing Director and CEO, Md. Golam Faruque, inaugurated the Training Workshop on ‘Credit Appraisal & Finance’ at its Head Office Recently. While, The Bank’s Additional Managing Director Mostafa Jalal Uddin Ahmed, Deputy Managing Director Tariqul Islam Chowdhury and Md. Mamunur Rashid Molla, SBAC Bank training institute principal Md. Nazrul Islam, Company Secretary Md. Mokaddes Ali were also present at the program.