
ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে ঢাকা মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার ৪৯টি শাখার সব কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
শনিবার রাজধানীর পিএসসি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী এবং ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।












