
অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা-২০১৮ শনিবার রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এবিসিসিআই সভাপতি ওবায়দুর রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব শাকিল আহমেদ খান। সভায় আরো বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি জাহেদুল ইসলাম। —বিজ্ঞপ্তি











