“আজব দেশের পাগল রাজা”(রম্য কবিতা)

খোন্দকার জিল্লুর রহমানঃ–
আজব দেশের পাগল রাজা দেশ জোড়া তার কাজ
উল্টো কথা বললে কেহ পড়বে মাথায় বাজ।
তোষন করবে সবাই তাকে যতই থাকুক উল্টো কাজে
এই কথাটি মনে মনে স্বরন রাখবে আজ।

বৈরিতা কেউ করতে গেলে চড়তে হবে তাকে শুলে
মানতে হবে দেশের লোকে এটাই তার কাজ।
শাসন বারন নিয়ম নীতি যতই করুক উল্টো রীতি
প্র্রতিবাদের নেইকো রীতি মানতে হবে আজ।

কথার মাঝে তুখোর গতি কাজের বেলায় ঢের বিরতি
জনগনের মতি গতি না বুঝাই তার কাজ।
এত কিছু বুঝেন রাজা বুঝেনাকো দেশের প্রজা
বুঝতে গেলে পাবেন সাজা দেবেন মহারাজ।

চামচা তাহার মন্ত্রী সিপাই সকল কাজে করেন চাপাই
আজব কাজ করলেও তাকে সবাই বলে ধন্য।
এত কিছুর পরেও রাজা চলেন নাকো প্রহরি ছাড়া
কষ্ট হলেও দেশের প্রজা কাঁদবে রাজার জন্য।

সত্য কথা বললে কেহ রাজার হয়যে গাত্র দাহ
কঠিন সাজা হবে যে তার সত্য বলার জন্য।
এমন রাজার তুলনা যে যায়না পাওয়া বিশ্ব মাঝে
নিজের কাজে নিজের মাঝে নড়বেনা এক চুল।

তবুও সবাই রাজার জন্য করতে হবে ধন্য ধন্য
মিথ্যা দিয়ে চালিয়ে নিতে হয়না যেন ভুল।
বুঝল যখন রাজা নিজে ভুল হয়েছে সকল কাজে
নিজের সাজা নিজেই নিয়ে দিলেন ভুলের মাশুল।

সবাই বলে পাগল রাজা দরকার আরেক বার।
এমন রাজা দেশের জন্য খুজেই পাওয়া ভার
======================

(কারো সাথে মিলে গেলে সম্পাদক দায়ী নয়)