
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর এনআরবি অ্যাডভান্সড ডিভিশনের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে Meet the Leader’s প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল ২০২৬ ইং রোজ সোমবার উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এনআরবি লাইফ মিলনায়তন, রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা ১০০০।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মাননীয় চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার, কোম্পানির শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম, এনআরবি অ্যাডভান্সড ডিভিশনের এসইভিপি ও এইচওডি মো. মনিরুল ইসলাম মনির, এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাডভান্সড ডিভিশনের সিনিয়র সেলস ম্যানেজার তানভীর হাসান, সেলস ম্যানেজার শাহাদাত হোসেন জুয়েল, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মিজানুর রহমান মঞ্জু, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ ইউনুছ এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ শরিফ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহমুদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ, এনআরবি অ্যাডভান্সড ডিভিশন।












