
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা ০৯ জুলাই, ২০২৬ইং তারিখ বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মো মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমদ, পরিচালক রিয়াজউদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা,স্বাধীন পরিচালক মো: হাফিজউল্লাহ এবং মাহবুবা হোসেইন।
সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানী সচিব এফ.জে. এম হাফিজা সুলতানা। সম্মানিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক ৩৯ তম বার্ষিক সাধারণ সভার সকল এজেন্ডা অনুমোদিত হওয়ায় চেয়ারম্যান মহোদয় সকল শেয়ারহোল্ডারদেও প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ২০২৫ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেডিট রেটিং অঅঅ অর্জন করায় চেয়ারম্যান মহোদয় সকল স্তরের কর্মকর্তাদেও ধন্যবাদ জানান।
তিনি বর্তমান গণতান্ত্রিকসরকার এবং আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জ্ঞাপন করেন।












