
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্মীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড|
সম্প্রতি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক জসীম উদ্দীন, এম. এম. মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এবং মোহাম্মদ আনিসুর রহমান সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দাবি বিভাগ) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানমের নিকট দাবিকৃত ৪ (চার) লক্ষ টাকার চেক হস্তান্তর করেন|
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোষ্ঠী তাকাফুল কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা| এ ধরনের সুরক্ষা কর্মীদের পরিবারকে অনাকাঙ্ক্ষিত দুর্যোগের সময় আর্থিক সহায়তা প্রদান করে এবং প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আস্থা বৃদ্ধি করে|
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে দাবি নিষ্পত্তি করার জন্য ধন্যবাদ জানানো হয়| একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও পেশাগত সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়| অনুষ্ঠানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|











