“নিটল ইন্স্যুরেন্সের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত”


অর্থনীতির ৩০ দিন সংবাদ :
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ২৪ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাইমা হক, মাহমুদুল হক শামীম, মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক আব্দুল আজিজ, এফসিএমএ ও ড. রঞ্জন কুমার মিত্র, এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব।
কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতেও ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।