
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ডিইপিজেড সার্ভিস সেলের বীমাগ্রাহক মোঃ আরিফ হোসেনের মেয়াদোত্তীর্ণ বীমার পেমেন্ট বাবদ ৬,১৯,৫০০ টাকার একটি চেক একদিনের মধ্যেই হস্তান্তর করা হয়েছে।
চেকটি সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা সাইদুল আমিন স্যারের পক্ষ থেকে ডিইপিজেড সার্ভিস সেলের ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের হাতে প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিঃ ডিএমডি শাহজাহান আজাদী এবং ডিএমডি মোঃ ইদ্রিস মোল্লা।
দ্রুত সেবা এবং বিশ্বস্ত প্রতিশ্রুতি রক্ষায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সবসময় আপনার পাশে।












