বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে’র ৩০,৫১,২০০/- টাকার মৃত্যু দাবী পরিশোধ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি, ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের বগুড়া জোনাল অফিসের সম্মানিত বীমা গ্রাহক মরহুম মজনুর রহমান এর মৃত্যুতে তার নমিনি মোছা: আখিয়ারা খাতুন-কে বীমা দাবী বাবদ ৩০,৫১,২০০/- (ত্রিশ লক্ষ একান্ন হাজার দুইশত টাকা)’র একটি চেক প্রদান করা হয়েছে।
বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদ-এ অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ।
চেক বিতরনকালে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যের শুরুতেই মরহুম মজনুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মেঘনা লাইফ তার গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বিগত বছরগুলোতে মেঘনা লাইফ ৪,৪২৮ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে। তন্মধ্যে ১৪৮২২ জন পলিসিহোল্ডার -এর নমিনীকে মৃত্যু দাবী প্রদান করা হয়েছে। গ্রাহকদের ও তাদের পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মেঘনা লাইফের লক্ষ্য ও উদ্দেশ্য।