বেঙ্গল ইসলামি লাইফের ইসলামি শরি’আহ্ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লি. তার নিজস্ব^ প্রশিক্ষণ কক্ষে ইসলামি শরি’আহ্ অবকাঠামো সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশ হতে জেনারেল ম্যানেজার এবং তদূর্ধ্ব পদমর্যাদার শতাধিক উন্নয়ন কর্মকর্তা সফলভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় ইসলামি কোম্পানি হিসেবে কোম্পানির মিশন ও ভিশন, শরি’আহ্ অবকাঠামো, শরি’আহ্ পরিপালনে করণীয়, তাকাফুল পরিকল্প এবং লক্ষ্যমাত্রা অর্জনে (শরি’আহ্ মোতাবেক) করণীয় নিয়ে আলোচনা করা হয়। রিসোর্স পারসন্স হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, শরি’আহ্ কনালট্যান্ট মুফতি মাওলানা আবদুল্লাহ্ মাসুম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির সেশন পরিচালনা করেন। কোম্পানির এডিশনাল এমডি আওলাদ হোসেন তালুকদার, প্রজেক্ট হেড – মোঃ হুময়ূন কবির, মোহাম্মদ হারুন-অর-রশিদ, আবুল হাসেম, এম এ রব খান, সুলতান খান, মোঃ জসিম উদ্দীন ও মোতাহের হোসেন তালুকদার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।