
আনন্দ কমপ্লেক্স, কচুক্ষেত বাজার মেইন রোড, কাফরুল, ঢাকা’য় যমুনা ব্যাংক লিমিটেড এর মিরপুর শাখার অধীনে কচুক্ষেত উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কানুতোষ মজুমদার, পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।
The inauguration of Kachukhet Sub Branch was opened under the Mirpur branch of Jamuna Bank Limited at Ananda Complex, Kachukhet Bazar Main Road, Kafrul, Dhaka. Al-Haj Nur Mohammed, Chairman of the Jamuna Bank Foundation and chairman, EC Committee of the board was present as the chief Guests. Mr. Kanutosh Majumder Director of Jamuna Bank was present as special guests. Mirza Elias Uddin Ahmed Managing Director and CEO of Jamuna Bank Limited presided over the program. Other senior officials of the bank, heads of branches of that Locality, Dignitaries and a huge number of customers were present in the branch opening program.












