

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১৬/১১/২০২২
যাদের বুকের তাজা রক্তে
সোনার বাংলা স্বাধীন করা
তারাই এখন জীবন যুদ্ধে
হয়ে আছেন মুল্য হারা।
স্বদেশ প্রেম যাদের আছে
শরীরে তাদের বস্ত্র নাই
নিত্য তাদের কষ্টের চলা
তবুও করেনা খাই খাই।
তখনো যারা বিরোধী ছিল
তাদের জোর এখনো খাটে
লুটিয়ে খায় দেশটা তারা
সৎ লোকের বারোটা বাজে।
নিয়ম নীতি নেইকো যাদের
তারাই মুখে খই ফুটায়
দেশ প্রেমের নেইযে মুল্য
অসৎ লোকে দেশ চালায়।
কষ্টে যাদের জীবন গড়া
তাদের মনের কষ্ট নাই
অর্থের লোভি চাটার দল
গিলে খাচ্ছে দেশটা তাই।












