
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে মেডিকেল সার্ভিস সংক্রান্ত চুিক্ত স্বাক্ষর ২৩শে এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রধান কার্যালয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর কর্মকর্তা-কর্মচারী ও তার পরিবারবর্গের সদস্য, সম্মানিত নতুন এবং পুরাতন বীমা গ্রাহকদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সার্ভিস সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে নিমাই কুমার সাহা, সিইও, মোঃ মিজানুর রহমান, কোম্পনী সেক্রেটারী, ফজলুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাহবুবুর রহমান, সিএফও (চলতি দায়িত্ব) এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে নিয়াজ মুকদুম শিবলী, এজিএম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, মোঃ মাসুদ, সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার, রিজিওনাল ইনচার্জ কর্পোরেট সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী তার পরিবাবর্গের সদস্য ও সম্মানিত নতুন ও পুরাতন বীমা গ্রাহকদের ইবনে সিনা ট্রাস্টের অধীনস্থ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে নির্ধারিত ডিসকাউন্ট রেটে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ব্যয় হ্রাস এবং দ্রুত ও মাসসম্মত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।












