“হঠাৎ করেই পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নাটকিয় ঘুরে দাড়ানো পরিলক্ষিত”


ব্রাহ্মণবাড়িয়ায় ১.২৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
খোন্দকার জিল্লুর রহমান :
হঠাৎ করেই পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নাটকিয় ঘুরে দাড়ানোর ব্যপারটা জীবন বীমা সেক্টরের গ্রাহকদের মনে আশার সঞ্চার করেছে, যার ফলশ্রুতিতে দীর্ঘ চড়াই উৎরাই এর পর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বীমা গ্রাহকদের প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জন্য এটা একটা মাইল ফলক।
অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোম্পানিটির জোনাল হেড কোয়ার্টারে আয়োজিত প্রায় ১.২৫ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ কনসালটেন্ট মো. হেমায়েত উল্লাহ।
এএমডি খন্দকার মাহফুজুর রহমানের সভাপতিত্বে পদ্মা ইসলামী লাইফের চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হিফজুর রহমান।