
খোন্দকার জিল্লুর রহমান :
আগামী ২৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।তথ্যসূত্রে জানা যায়, সেদিন বেলা ৩:০০টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
এবং একইসাথে আগামী ২৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপ লিমিটেডের ১ম প্রন্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।তথ্যসূত্রে জানা যায়, সেদিন বেলা ৩:০০টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উক্ত সভায় কোম্পানিটির অবস্থান সম্পর্কে বিনিয়োগকারীদের জানিয়ে দেয়া হবে।






