এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অফিসার ও ট্রেইনি অফিসারদের ৬ষ্ঠ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম। এসময়ে মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ গোলাম নবী, এসইভিপি মোঃ কামাল উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

SBAC Bank’s foundation course Concluded

South Bangla Agriculture and Commerce (SBAC) Bank’s 6th Foundation Training Course has been concluded recently in the head office of the bank. S M Amzad Hossain, chairman of the bank, was present at the closing ceremony. Among others, Bank’s Managing Director and CEO Md. Golam Faruque, Additional Managing Director Mostafa Jalal Uddin Ahmed, Training Institute Principal Md. Nazrul Islam, Head of HR Md. Ghulam Nabi, SEVP Md. Kamal Uddin, Company Secretary Md. Mokaddes Ali were also presented in the ceremony.