
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার সভাপতি মোঃ এহিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ শামছুজ্জামান নির্বাচিত হয়েছেন। শনিবার ২৭ নভেম্বর, ২০২১ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে সদস্যদের সরাসরি উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ এহিয়া ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন; তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ সহিদুল হক পেয়েছেন ১৬০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মোঃ শামছুজ্জামান পেয়েছেন ২৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী সৈয়দা সাবিনা আহমদ মলি পেয়েছেন ১৩৭ ভোট। প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মোহাম্মদ আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ শহিদুল হক (সাতক্ষীরা), কে এম মহিবুল আলম (কুষ্টিয়া), মোঃ শাহাবুদ্দিন (মেহেরপুর), সৈয়দা শবনম মুস্তারী (নড়াইল) এবং মোল্লা জুলফিকার আলী (বাগেরহাট)। ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সৈয়দা সাবিনা আহমদ মলি (যশোর), মোঃ রেজাউল ইসলাম (কুষ্টিয়া), মোঃ জাহিদুল ইলাম কাদির (নড়াইল), মোঃ মাসুদুল আলম দোহা (সাতক্ষীরা), মোঃ ইমানুর রহমান (মেহেরপুর), মোঃ শাহাবুল আলম চৌধুরী (চুয়াডাঙ্গা), শেখ মামুন আল হাদী (বাগেরহাট), আল ফয়সাল সিদ্দিকী (খুলনা) এবং মোঃ শহিদুল ইসলাম (বাগেরহাট)। সাংগঠনিক সম্পাদক এস এম রিফাজ উদ্দিন (কুষ্টিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু (বাগেরহাট), দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (নড়াইল), সাংস্কৃতিক সম্পাদক পাপিয়া সুলতানা (কুষ্টিয়া), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল বাসার (কুষ্টিয়া)। নির্বাহী সদস্য হয়েছেন হুমায়ুন কবির বুলবুল (বাগেরহাট), কাজী মোঃ মনিরুজ্জামান ডাবলু (কুষ্টিয়া), মোঃ জুলফিকার মতিন (কুষ্টিয়া), ব্যারিস্টার ইমাম হোসেন (বাগেরহাট), কাজী শাহানারা ইয়াসমিন (বাগেরহাট) প্রমুখ।












