এ কে এম সরওয়ার্দী চৌধুরী আর নাই।

খোন্দকার জিল্লুর রহমান

এ কে এম সর‌ওয়ার্দী চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) , দেশের প্রতিষ্ঠিত ইন্সুরেন্স কোম্পানি ফেডারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর একটানা প্রায় ৩০ বছর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন । তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন । নব্ব‌ই এর দশকেরও বহু পুর্ব থেকে তাকে বীমা শিল্পে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি করতে দেখেছি। তিনি বীমা শিল্পের একজন মূর্ত প্রতীক ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকে আসলে মানুষ বীমা শিল্পের প্রতীক হিসেবেই জানতো । বিমা শিল্পে চাকরি করেও দেশের কর্পোরেট জগতের লিজেন্ড হওয়া যায়, তিনি তা প্রমাণ করেছিলেন। তাঁকে দেখেই আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম। তিনি বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির একজন শিক্ষক ছিলেন। তিনি অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন, উদারপন্থী, পরোপকারী একজন মহান মানুষ ছিলেন। বিমা বিষয়ে অত্যন্ত পারদর্শি এ মহান ব্যক্তিত্ব আজ রাত ৮ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি, আমীন।

আমি খোন্দকার জিল্লুর রহমান সম্পাদক-প্রকাশক অর্থনীতি ৩০দিন এবং অর্থনীতির ৩০দিন পরিবারবর্গ সবাই তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।