সিমেন্ট খাতে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। নতুন পর্ষদে কোম্পানির বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমদকে ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া ও পরিচালক ইমরান করিমকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়েছে।
নতুন ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালের ১ নভেম্বর তিনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কনফিডেন্স সিমেন্টে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি কনফিডেন্স সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। দেশ-বিদেশে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ এবং বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে তার।











