

শেখ মোঃ সরফরাজ হোসেন, এফসিএস
তোমার গোলাপী চোখগুলো দেখে
এই হৃদয় মাতাল হয়ে গেছে।
আমার দিকে খেয়াল রেখো প্রিয়
তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে।
তোমার গোলাপী চোখগুলো দেখে
এই হৃদয় মাতাল হয়ে গেছে।
তোমার হৃদয়ে আমার স্বপ্ন
দেয়ালে টাঙানো ছবির মতো।
তোমার ভালবাসায় আমি নিঃস্ব হলাম
কেন আমি তোমার প্রেমে পড়ে গেলাম?
আমার হৃদয় কেড়ে নেওয়া হয়েছে
তোমার গোলাপী চোখ আমায় উম্মাদ করেছে।
তোমার গোলাপী চোখগুলো দেখে
এই হৃদয় মাতাল হয়ে গেছে।
আমি স্বপ্নেও তোমার কাছে শপথ করেছি
আমি দুষ্টুদের চোখ এড়িয়ে চলতে পেরেছি।
আমি শঙ্কিত, ব্যাথিত, দুঃখিত
কারন তোমার সাথে দেখা করেছি।
ব্যাথা আরও বেড়ে গেল শোন, গোলাপী চোখওয়ালী
যে মুহূর্তে তুমি আমার দিকে হাসি দিয়ে তাকালে
আমি তোমার হয়ে গিয়েছিলাম।
তোমার গোলাপী চোখগুলো দেখে
এই হৃদয় মাতাল হয়ে গেছে।
আমি ভালোবাসায় এখন রেগে যাই
কারন এ জগতে আমার বিচরন নাই।
আমি কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই
আমি কিভাবে বুঝাবো তোমায় প্রিয়?
তোমার গোলাপী চোখের এই কালো যাদু
আমাকে মেরে ফেলেছে, হওনি তুমি বধু।


















