
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ঢাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা অঞ্চলের ৩ কোটি ৩৯ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির আল বারাকাহ্ ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ইসলামী ডিপিএস প্রকল্পর নির্বাহী পরিচালক আবু মঈদ শাহীন সহ অন্যান্যরা। সভা শেষে বীমাদাবির ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।












