বাংলাদেশের বীমা খাতের মানোন্নয়নের উপায় নিয়ে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোজাফ্ফর আহমেদ ও নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল।
সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন যুক্তরাজ্যের আসফেরিকা কনসালটিংয়ের ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কনসালট্যান্ট গ্রাহাম ওয়েদারলি, ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (আইআইআই) কলেজ অব ইন্ডিয়া ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল প্রদীপ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্চনা ভাজ ও মেটলাইফ বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার আখতার আহমেদ, প্রগতি লাইফের সিইও মো. জালালুর আজিম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. কুদ্দুস খান প্যানেল আলোচক হিসেবে সেমিনারে অংশ নেন। মডারেটর হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়া বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি












