মনিরউদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরউদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হুসাইন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১৬২তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়। এদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হুসাইনকে একই সঙ্গে নির্বাহী কমিটির চেয়ারম্যানেরও দায়িত্ব দেয়া হয়েছে।
মনিরউদ্দিন আহমদ একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। তিনি সিলেট অঞ্চলে শিক্ষা বিস্তারে বহুমুখী অবদান রেখে চলেছেন। তিনি স্বনামখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৈয়দ মোয়াজ্জেম হুসাইন একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। তিনি প্রিন্স করপোরেশন লিমিটেড এবং মোয়াজ্জেম নিট অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান। তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি