“যৌতুকের জন্য স্বামীর কেরসিনের আগুনে পুড়ে সাদিয়াকে জীবন দিতে হল”


এডভোকেট রেহানা পারভিন :
স্বামীর চাহিদা আর বিলাসিতার দাবি পুরন করতে না পারার জন্য জন্য কেরসিনের অঅগুনে পুড়ে দেবীদ্বারের সাদিয়া আক্তারকে জীবন দিতে হল।বিবাহিত জীবনের শুরুতেই স্বপ্ন রঙ্গিন কয়েকটা দিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে তার স্বামী গত শনিবার কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এতে তার শরীরের বেশীরভাগ ঝলসে যায়।সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল থেকে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়।শনিবার ভোর ৪ টার দিকে সাদিয়া মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ন্যায় বিচার ও মানবাধীকারের স্বার্থে রাস্ট্রের কাছে একটাই দাবি ঘাতককে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় যাতে আর কোন পাষন্ড যৌতুক বা অন্য কোন কারনে দেশের কোন মা-বোনকে নির্যাতনের সাহস না করে।
আমরা দেবিদ্বারবাসী গভীরভাবে শোকাহত।