শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ইমতিয়াজ ইউ আহমেদ

ইমতিয়াজ ইউ আহমেদ সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় এসইভিপি ও শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইমতিয়াজ ইউ আহমেদ ২০০৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৫ বছর তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ (যেমন— করপোরেট, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ) এবং প্রশিক্ষণ একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের ঢাকা প্রধান শাখার উপব্যবস্থাপক ও মহাখালী শাখার ব্যবস্থাপক ছিলেন।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ইমতিয়াজ ইউ আহমেদের ব্যাংকিং ক্যারিয়ার শুরু। এর আগে তিনি পুঁজিবাজারে কয়েক বছর চাকরি করেন। তিনি দেশের খ্যাতনামা চার্টার্ড অ্যকাউন্ট্যান্সি ফার্ম কেপিএমজি রহমান রহমান হক থেকে তার আর্টিকেলশিপ সম্পন্ন করেন ও আইসিএবি থেকে সিএ (ইন্টার) পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি দেশ-বিদেশে উল্লেখযোগ্যসংখ্যক পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি