শিরোনাম : “কাঁটাতার”(দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২১/১০/২০২২

কাঁটাতার কাঁটাতার কাঁটাতার সীমান্তের কাঁটাতার
বিভাজন করে দিয়েছে এপার ওপার দুই বাংলার।
করতে পারেনাই কাঁটাতারে সম্পর্কের অবনতি
হয়েছে এপার ওপার বাংলার মানবিক উন্নতি।
কাঁটাতারে বন্ধ করেছে অবাদে চলার গতি
দিয়েছে শুধু মানুষের চলার পথে একটু বিরতি।

ফেলানি চেয়েছিল অতিক্রম করে আসতে এপারে
বন্দুকের গুলি ঝুলিয়ে দিয়েছে ফেলানিকে কাঁটাতারে।
কেড়ে নিয়েছে উজ্জীবিত এক তরুনির জলজ্যন্ত প্রান
তবুও করতে পারে নাই মানুষের সম্পর্কের অবসান।
একটি নয় দুটি নয় হরন করেছে হাজারো মুল্যবান জীবন
কাঁটাতারে করতে পারে নাই বিচ্ছিহ্ন দুই বাংলার মেলবন্ধন।

আমরা দেখেছি সীমান্ত প্রাচীর আরো সীমান্তের কাঁটাতার
পারেনাই বিভাজন করে রাখতে মানব সম্পর্কের অঙ্গিকার।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান যতই কর ধর্মের ব্যবধান
মিলে মিশে আছি সবাই করিয়া বিরোধের চির অবসান।
এটা সত্যযে মানুষ মানুষের জন্য তাই বিশ্ব মানবতা আজ ধন্য
সস্পর্কের বন্ধন কবু কাঁটাতারের বাধায় হবে না কখনো বিচ্ছিন্ন।