

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
আমি ধারিত্রির বুকে খুঁজেছি মানবতা
মানবতায় জেগে উঠবে সৃষ্টির সার্থকতা
প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে সভ্যতা
না পাওয়ার যন্ত্রনায় পেয়েছি নির্মম পাশবিকতা।
আমি ধারিত্রির বুকে অধিকার খুঁজেছি
খুঁজেছি দ্বিধাহীন চিত্তের একটা মানুষ হতে
চেয়েছি এক নিরন্ন মানবতার ইতিহাস
না পাওয়ার যন্ত্রনায় পেয়েছি নির্মম পরিহাস।
আমি ধারিত্রির বুকে খুঁজেছি সৃষ্টির রহস্য
রহস্য খুঁজতে পেয়েছি মানুষের ব্যবধান
ঘাত প্রতিঘাতে বিবেক হয়েছে লজ্জাবনত
না পাওয়ার যন্ত্রনায় হয়েছি নির্মম বেদনাহত।
আমি ধারিত্রির বুকে খুঁজেছি সৃষ্টির উল্লাস
উল্লাস আমাকে বানিয়েছে নিছক অমানুষ
নিজের নিকট নিজেই হয়েছি পরাজিত
না পাওয়ার যন্ত্রনায় হয়েছি সমাজে বিতর্কিত।
আমি ধারিত্রির বুকে খুঁজেছি শান্তির বার্তা
বার্তা দিয়েছে আমাকে অশান্তির আভাস
বর্বরতা নিকৃষ্টতা মানুষকে করেছে ধ্বংসিত
না পাওয়ার যন্ত্রনায় কাঙ্খিত জীবন রহস্যাবৃত।












