

খোন্দকার জিল্লুর রহমান
ভালোবাসি বলে জমিয়ে রেখেছি হৃদয়ের গোপন কথা
ভূলতে পারিনা এক নিমেষেও অদেখা সকল ব্যথা।
তুমি ছিলে বলে ডিঙ্গিয়ে গিয়েছি জীবনের বাধা যত
হারাতে দাওনি উৎসাহ দিয়েছো প্রেরনায় অবিরত।
বলেছিলে তুমি ছেড়ে যাবে নাকো আমায় একা রেখে
এখন কেনো তুমি দৃষ্টি বাড়াও অনন্তপুরে থেকে।
হাত দুটো তুমি রেখেছিলে হাতে বলতে অনেক কথা
জড়িয়ে নিয়েছো মায়ার বাঁধনে দেখিয়ে সরলতা।
সেদিন তুমি বলেছিলে আমায় আজীবন থাকবে পাশে
এখন কেনো চলে গেলে নিরবে একাকি দীর্ঘ শ্বাসে।
দু-হাত ভরা ভালোবাসা তুমি রেখেছিলে আমার জন্য
একটু একটু করে সবটুকু দিয়ে নিজেকে করেছ ধন্য।
আজ কেনো মন এত উচাটন খুঁজি তোমাকে যথাতথা
বলতে চেয়েও পরোনি বলতে মনের না বলা কথা।
বলেছিলে তুমি রাখিও আজীবন তোমার হৃদয় মাঝে
যাব না কোনদিন তোমাকে ছেড়ে সকাল দুপুর সাঁজে।
এতটুকু আশা বিন্ধু বিন্ধু ভালোবাসা সকলি চিহ্ন করে
ভোরের আজানে চলে গেলে সুদুরে আমায় একা করে।
আজো যেনো আমি আনমনে খুঁজি একই নাম ধরেধরে
ভুলতে চাইলেও ভুলতে পারিনা তোমাকেই মনে পড়ে।












