আইএফআইসি ব্যাংকের নতুন ডিএমডি মনিতুর

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
আইএফআইসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মনিতুর রহমান। একই সঙ্গে ব্যাংকের চিফ অব অপারেশন্স অ্যান্ড ইনফরমেশনস টেকনোলজি হিসেবেও তিনি যোগ দিয়েছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, আইএফআইসি ব্যাংকে যোগ দেওয়ার আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি টেকনোলজি প্রধান হিসেবে কর্মরত ছিলেন মনিতুর।
দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ড, এএনজেড গ্রিনলেইজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন মনিতুর।