আইএসও ৯০০১:২০১৫ সনদ পেল গোল্ডেন ইস্পাত

কার্যকর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের স্বীকৃতি হিসেবে আইএসও ৯০০১:২০১৫ সনদ পেল চট্টগ্রামভিত্তিক ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত লিমিটেড। আন্তর্জাতিক মানের আইএসও সনদদাতা সংস্থা ইউনিসার্টের পক্ষ থেকে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন ইস্পাতকে এ সনদ দেয়া হয়। গোল্ডেন ইস্পাতের পক্ষে সনদ গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মো. মনজুর আলম। সনদ প্রদান করেন ইউনিসার্টের এশিয়া অঞ্চলের ডিরেক্টর এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) প্রথম ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার এম লিয়াকত আলি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিসার্টের পরিচালক আব্দুল কাদের, গোল্ডেন ইস্পাতের পরিচালক মো. সরোয়ার আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপক জয়নাল আবেদিন ও সহকারী ব্যবস্থাপক আনিছউদ্দীন বাপ্পী। প্রসঙ্গত, গোল্ডেন ইস্পাত লিমিটেড চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী আলহাজ মোস্তফা হাকিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি