“মানবাধিকার লংঘনের দায়ে আইজিপি বেনজির আহমেদসহ বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের আইজিপিসহ ৬ কর্মকর্তা বাংলাদেশে চরম মানবাধিকার লংঘনের দায়ে পুলিশের বর্তমান আইজিপি এবং র‍্যাপিড

অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক মহাপরিচালক ১। বেনজির আহমদসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
অন্য কর্মকর্তারা হলেন–২। র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,         ৩।অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, ,৪। সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার ৫। সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও ৬।সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান।
আজ ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে র‌্যাব সদস্যদের নিষিদ্ধ করার আহ্বান করেন।
আর এ/আর এ এস