
অর্থনীতির ৩০দিন ডেস্ক :
চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জিএম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দীন। এসময় চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলকে ডিসেম্বর-২০২১ মাসের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।












