আনেয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, জানুয়ারী ২৫, ২০১৮ বিসিআইসি অডিটোরিয়াম, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। উক্ত এজিএমে কোম্পানীর চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হোসেন মেহমুদ, ইন্ডিপেনডেন্ট ডাইরেক্টর জনাব নব গোপাল বণিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব হোসেন আখ্তার, কোম্পানী সচিব জনাব তৌহিদুল ইসলাম এফসিএসসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয় ।











