ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়ার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামান ও মুহাম্মদ মুনিরুল মওলা, কোয়ান্টাম ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ড. মনিরুজ্জামান এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টররা এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার সব জোন অফিস, করপোরেট ও অন্য শাখাগুলোর ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।











