ইবিএলের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এই ব্যাংকটির প্রধান কার্যালয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক হাসান ও রশিদসহ শীর্ষ কর্মকর্তারা কেক কাটেন। ইবিএল বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯২ সালে কার্যক্রম শুরু করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তৈালিকাভুক্ত।