
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
রাজধানীর উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস চালু হয়েছে। বুধবার উত্তরার ১৭ নম্বর সেক্টরে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এই ক্যাম্পাসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ,বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শেখ কবির হোসাইন, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আখতারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপ-উপাচার্য এম নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী।












