এফএসআইবিএলের এএমডি হলেন আব্দুল আজিজ

আব্দুল আজিজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনকারী আব্দুল আজিজ ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৯ সালে তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ এবং দিলকুশা, ধানমন্ডি শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। বিজ্ঞপ্তি