এফবিসিসিআই ইনস্টিটিউট-ইউনিভার্সিটি অফ টরেন্টো শিক্ষা সহযোগিতা আলোচনা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বুধবার কানাডার অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন এর নির্বাহী পরিচালক এলিজাবেথ রিজ জনস্টোন এর সাথে এফবিসিসিআই ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব টরেন্টোর মধ্যে ভবিষ্যত শিক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করেন ।
কারিগরি শিক্ষার প্রসারে দেশের শীর্ষস্থানীয় এ ব্যবসায়ী সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত এফবিসিসিআই ইনস্টিটিউট এর সাথে ইউনিভার্সিটি অব টরেন্টো একসাথে কাজ করতে একমত হয়েছে। শিক্ষাসূচি প্রণয়ন, শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে গত বছর প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বুধবারের বৈঠকে অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন এর সহযোগী পরিচালক মাইকেল কেসিডি, পার্টনারশীপ ম্যানেজার উইন্ডি বেকার ও এফবিসিসিআই পরিচালক সজীব রন্জন দাস উপ¯ি’ত ছিলেন ।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহনের পূর্বে শেখ ফাহিম দক্ষ মানবশক্তি তৈরিতে এফবিসিসিআই ইনস্টিটিউট ফর টেকনিক্যাল ভোকেশন এডুকেশন এন্ড ট্রেইনিং গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশের শিল্পখাতে দক্ষ জনশক্তি তৈরি করতে এ ইনস্টিটিউট বিশেষ ভূমিকা রাখবে।