এবার ১০ জনকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পাঁচ গুণীজন ও পাঁচ তরুণ ব্যাংকারকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক। বৃহস্পতিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে সম্মাননার জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা।
মার্কেন্টাইল ব্যাংক সম্মাননার জন্য মনোনীতরা হলেন-
* শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ,
* মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ক্ষেত্রে জাহানারা ইমাম (মরণোত্তর)
* অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণা ক্ষেত্রে ড. আতিউর রহমান,
* শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল
* ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের নির্বাচিতরা হলেন-
* ফয়েজ উদদীন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক
* নজরুল ইসলাম চৌধুরী, ফার্সট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ট্রাস্ট ব্যাংক
* রাজন মিয়া, ফার্সট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক
* রিয়াজুল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ব্যাংক এশিয়া
* মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার, এবি ব্যাংক
সাহিদ রেজা বলেন, এবছর ৫ গুণীজনকে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৮ ও ৫ জন মেধাবী তরুণ ব্যাংকারকে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।
২৮ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।”
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।