আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমজাদ হোসেন বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদেরকে উন্নয়নে মূল¯্রােতে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এসবিএসি ব্যাংক, সে কাজটি আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে।