এসবিএসি ব্যাংকের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হসপিটালের মধ্যে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) তারিকুল ইসলাম চৌধুরী এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ডিএমডি মো. আলতাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময়ে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, এসইভিপি মো. কামাল উদ্দিন, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হাসপাতালের সবধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন।

SBAC Bank Signs MoU With Insaf Barakah Hospital Today

Tariqul Islam Chowdhury, Managing Director (CC) of South Bangla Agriculture and Commerce (SBAC) Bank and Md. Altaf Hossain, DMD of Insaf Barakah Kidney and General Hospital, exchanging documents after signing an MOU. The bank’s Head of HR Md. Ghulam Nabi, SEVP Md. Kamal Uddin, General Manager Md. Hafizur Rahman and Altaf Hossain, Head of Cards Mohammad Shafiul Azam, were also present at the program. Under this MoU SBAC Bank clients will get discount up to Special discount of all services of Insaf Barakah Hospital.