মো: খলিলুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি থেকে তিন বছরের জন্য দ্বিতীয়বার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনঃ নিয়োগ পেয়েছেন। তিনি ২০১৩ সালের অক্টোবরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডে যোগদান করেন। খলিলুর রহমান বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ৩৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট), আইএফআইসি ব্যাংকে সিনিয়র এভিপি, সাউথইস্ট ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট, আইআইডিএফসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিআইএফসিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কেম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি











