“ঝড়ের ঘন-ঘটা”


৩০-০৬-২০২১ইং
খোন্দকার জিল্লুর রহমান :-
দক্ষিণা আকাশ কালো মেঘে ঢাকা
নেমেছে ঘন অন্ধকার,
ওরে তোরা আয় কে আসছ কোথায়
সময় হল ঘরে ফেরার।
গুড়ো গুড়ো মেঘ ডাকিছে কেবল
থেকে থেকে বজ্রপাত,
এখনি নামল প্রলয়ঙ্কারি ঝড়
ঢাল পালা করে ঝপাত ঝপাত।
কাকচিল গুলি মগঢালে বসে
ভিজে কাঁপে থর থর,
বকের সারিগুলি বাতাসে ঝাপটিয়ে
হয়ে যেন মর মর।


দক্ষিনের জানালায় দাড়িয়ে দেখা যায়
ঝড়ের প্রবল তান্ডব,
গাছ-পালা গুলি ঝড়ের বাতাসে
ভেঙ্গে হয়েছে নিরব।
পাখীগুলি সব ণীড় হারিয়ে
করিতেছে কলরব ,
আশ্রয় হারিয়ে ছানাগুলির আর
নেই কোন উৎসব।
সন্ধা হলে ঝোপের পাশেতে
বনোবিড়ালের আনাগোনা,
শীকারের খোঁজে সুযোগ বুঝে
মুরগিকে দেয় হানা।
রাতের আঁধারে শিয়ালের দল
হুক্কাহুয়া ডাকে,
ভয়ে ভয়ে যেণ ছোট্ট শিশুটি
মা কে জড়িয়ে থাকে।
ঝর ঝর করে বৃষ্টি নেমেছে
সন্ধা থেকে রাতি,
ঢাল-পালা ভেঙ্গে একাকার করে
কমেছে ঝড়ের গতি।
ঝড়-বৃষ্টি থেমে ভয়-ভীতি কমে
গুছিয়ে রাতের আঁধার,
দুর্যোগ কেটে সময় হল এবার
ভোরের সুর্য উঠার।
———-***———–