ডাচ্-বাংলা ব্যাংকের নতুন ডিএমডি সহিদুর রহমান

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহিদুর রহমান খান গতকাল ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংকে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী সহিদুর রহমান খান পেশাজীবনে বিভিন্ন ব্যাংকে জেনারেল ব্যাংকিং, ফরেন ট্রেড ও ক্রেডিট বিভাগের ইনচার্জ, অপারেশন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও হেড অফিসে বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকিং ও ফিন্যান্স সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ কোর্স ও ওয়ার্কশপেও অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি