
অর্থনীতির ৩০ দনি ডেস্ক :
গত ২৮ মার্চ, ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকার সময় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা কোম্পানীর প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। কো¤পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ঈঅগখঈঙ) জনাব মোহাম্মদ সেলিম কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কো¤পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ। ঢাকাস্থ সকল শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মককর্তা (ইঅগখঈঙ) গণ এবং প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় পরিপালন ইউনিট (ঈঈট) এর সকল সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় পরিপালন ইউনিটের সদস্য সচিব শামসুদ্দীন আহমেদ কর্মশালা পরিচালনা এবং বীমা কোম্পানীতে মানিলন্ডারিং এর ঝুঁকি ও প্রতিরোধের উপায় সংক্রান্ত নোট উপস্থাপন সহ আলোচনা করেন ।
কর্মশালায় কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন বিষয়ে কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিসহ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে শাখার দায়িত্ব প্রাপ্ত ইঅগখঈঙ গণকে স্ব স্ব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ঈঅগখঈঙ) শাখা সমূহ যাতে মানিলন্ডারিং এর ক্ষেত্র হিসাবে ব্যবহারিত হতে না পারে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন।












