“দুধে আর মদে”


০২-০৭-২০২১ ইং
খোন্দকার জিল্লুর রহমান :-
যে দেশেতে দুধ বিক্রি হয় ঘুরে দ্বারে দ্বারে,
সেই দেশেরই সৎ লোকগুলি মরে আক্ষেপ করে।
যে দেশেতে মদ বিক্রি হয় বিলাসবহুল রূদ্ধ দ্বারে,
সে দেশেরই মানব জীবনের বৈসম্য ঘরে ঘরে।

জন্মের পরে মুখে তুলে দেয় মায়ের দুধের স্বাধ,
তারই আবার বড় হয়ে কেন মদ পিয়ে সারারাত…
হাতের নাগালে সহজলব্য পুষ্টির থাকেনা কোন বিবাদ,
আবার হারাম পানীয় সংগ্রহে তারা মানে না কো অপবাদ।

দুধের জন্য সকল মানুষ বাসায় অপেক্ষা করে,
মদ কিনতে উচ্ছ বিত্তের লোক দোকানে লাইন ধরে।
দুধ আমাদের সব মানুষের পুষ্টি সাধন করে,
মদের নেশা উচ্ছবিত্তের জীবন ধ্বংষ করে।

রঙ্গ মহলের রঙ্গ-লীলায় সরাভী (মদ) নিয়ে হাতে,
নর্তকিরা সব রূপের সোভায় বিলাস করে রাতে।
দুধের বাটি নিয়ে মায়েরাসব সন্তানের অপেক্ষা করে,
আদর করে খাইয়ে দেয় মেধা ও শক্তি পাবার তরে।

দুধ খেয়ে কেউ মরতে পারে বলে এমন নজির নাই,
মদের গ্রাসে বিভৎস মৃত্যুর বহুত প্রমান পাই।
দুধ খেয়ে সব শ্রেণীর লোক করে অপুষ্টি রোধ,
মদ খেয়ে আর না যেন করে কেউ আখেরের পথ রোধ…।
———–****———–

www.arthoniter 30 dinbd.com