নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসির নতুন পণ্য ‘জয়ী’

বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য নতুন পণ্য ‘জয়ী’ নিয়ে হাজির হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৮’-এ ‘জয়ী’ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইপিডিসি ফিন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম। নারী উদ্যোক্তারা বছরজুড়ে আইপিডিসির কম সুদে বিশেষ ঋণ সুবিধা ‘জয়ী’ উপভোগ করতে পারবেন।
‘জয়ী’র উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি ফিন্যান্সের মহাব্যবস্থাপক ও হেড অব করপোরেট বিজনেস রিজোয়ান ডি শামস, হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, এসএমই ইনচার্জ মাহমুদুর রহমান শাওন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম ও নির্বাহী পরিচালক আব্দুর রহিম। বিজ্ঞপ্তি