প্রাইম ব্যাংকে নতুন ২ ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাফিজ আহমেদ ভূঁইয়া ও ইমরান খান। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য তাদেরকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাফিজ আহমেদ ভূঁইয়া প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির আজীবন সদস্য এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়াও তিনি প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান।
ইমরান খান ইতালীর ওয়াটার পাম্প ব্র্যান্ড পেডরোলোর আমদানি ও বিতরণে করে আসা পেডরোলো এন কে লিমিটেডের একজন পরিচালক। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ইমরান খান নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।